পাট খাতে এক হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার সুপারিশ

আগামী অর্থবছরের বাজেটে পাট খাতে এক হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পাটকলগুলোর সংস্কার, শ্রমিকদের আবাসন ব্যবস্থার উন্নয়ন ও আড়াই কোটি পাটচাষির চাহিদা পূরনের লক্ষ্যে এ সুপারিশ করা হয়।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, হায়াতুর রহমান খান ও শফিকুল ইসলাম অংশ নেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় পাট খাতে বিগত সময়ের অচলাবস্থা কাটিয়ে বর্তমান সরকারের আমলে উৎপাদন বৃদ্ধি ও লোকসান কমে আসায় সন্তোষ প্রকাশ করা হয়।