পাথরঘাটায় হরিণের চামড়া ও ২৫ কেজি মাংস জব্দ

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদের মোহনাসংলগ্ন চরদুয়ানি এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে দুটি হরিণের চামড়াসহ ২৫ কেজি মাংস জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শহীদ জানান, চরদুয়ানি বাজার এলাকার বলেশ্বর নদের পাড়ে চার থেকে পাঁচজন হরিণের মাংস ভাগাভাগি করছিলেন। এ সময় ওই এলাকায় অভিযান চালালে দুটি হরিণের চামড়াসহ ২৫ কেজি মাংস জব্দ করা হয়।