পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নাগপাড়া সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।চুমুরদি ইউনিয়ন পষিদের (ইউপি) চেয়ারম্যান মিলন সিকদার জানান, ওই গ্রামের কৃষক লায়েক খলিফার দুই শিশুসন্তান নাজমুল খলিফা (৬) ও কামরুল খলিফার (৪) মৃতদেহ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় ভেসে ওঠে। ঘটনার সময় দুই শিশুর মা ও বাবা জমিতে পাট কাটায় ব্যস্ত ছিলেন। দুই সন্তান হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। ধারণা করা হচ্ছে, প্রথমে ছোটভাই কামরুল ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যায়।