জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো ওই গ্রামের আনোয়ার হোসেনের শিশুপুত্র ইব্রাহিম হোসেন (৩) ও ভাতিজা নাজির হোসেন ওরফে হানজালা (৩)। এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।