পাবনায় ঢাকা ব্যাংকের ৭৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শাখার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারপারসন ও স্পনসর শেয়ারহোল্ডার আফরোজা আব্বাস, সাবেক চেয়ারম্যান ও স্পনসর শেয়ারহোল্ডার এ টি এম হায়াতুজ্জামান খান, সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলতাফ হোসেন সরকার, পরিচালক মির্জ্জা ইয়াসির আব্বাস, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।