‘তোমার পতাকা যারে দাও, তাঁরে দাও বহিবার শক্তি’ স্লোগানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাবনার অন্যতম নাট্য গঠন পাবনা ড্রামা সার্কেলের ৩৩ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করে৷
সকালে প্রেসক্লাব সড়কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথি ও সংগঠনের নবীন-প্রবীণ সদস্যরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদিক্ষণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়। আলোচনা পর্বে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন৷ প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। আরও বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মোমেন বাবু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. হাবিবুল্লাহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আজীবন সদস্য ভাস্কর চক্রবর্তী, সহসভাপতি ফারুক হোসেন ও সম্পাদক মুস্তাফিজুর রহমান।
আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়৷ মৌসুমি ফল উৎসবে অতিথি ও সংগঠনের সদস্যরা একে অপরকে ফল খাওয়ান। ৯অনুষ্ঠানটিতে সহযোগিতা করে পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেড।