পালিয়ে গেলেন দোকানিরা

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়েই পলিথিন বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। পরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা দুটি দোকানের তালা ভেঙে প্রায় দেড় টন ওজনের বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ দুটি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত রিয়াজউদ্দিন বাজার ও আশপাশের এলাকার আরও আটটি দোকানে অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। মামলা করা হয় আটটি।