জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পাসের হার ৯৬ দশমিক ৬০। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৬৩ জন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর ওই ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর পাসের হার বেড়েছে ২ দশমিক ৭৮ ভাগ। জিপিএ-৫ বেড়েছে সাত হাজার ৫৯১টি। গত বছরের চেয়ে শিক্ষার্থীরা জিপিএ-৫ তিন গুণ বেশি পেয়েছে। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৮২ এবং জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১৭২ জন। এ বছর পাসের হার ৯৬ দশমিক ৬০। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৬৩ জন।