পাহাড়ি সংগঠনের পাঁচ নেতার মুক্তি দাবি

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য শুক্র চাকমা হত্যা মামলার পাঁচ আসামির মুক্তি দাবি করেছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতারা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।ডিওয়াইএফ ও পিসিপি পাহাড়িদের অন্যতম রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিমন চাকমা।