পিএসসিতে নতুন দুই সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) আরও দুজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত সচিব জহুরুল আলম ও সাবেক যুগ্ম সচিব মনিরুল ইসলাম তালুকদার। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, পিএসসির সদস্য মির্জা সামসুজ্জামান ও নুরুন নবীর মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পিএসসির বর্তমান চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী গত বছর ২৩ নভেম্বর নিয়োগ পান। বর্তমানে কমিশনের সদস্যসংখ্যা ১৪।