সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য ইকরাম আহমেদকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
পিএসসির সদস্য থেকে পদত্যাগ সাপেক্ষে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। আগের চেয়ারম্যান এ টি এম আহমেদুল হকের মেয়াদ শেষ হয় ১৯ ডিসেম্বর। এরপর এই পদটি শূন্য হয়।