৩০তম বিসিএস পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে সরকারি কর্মকমিশন আগারগাঁওয়ের নবনির্মিত ভবনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিপুলসংখ্যক প্রার্থী ৩০তম বিসিএসের জন্য আবেদন করছেন। এ কারণে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নবনির্মিত ভবনে (প্লট নং ২৭ ও ২৯, আগারগাঁও, শেরেবাংলা নগরে পরিসংখ্যান ভবনের পশ্চিম পাশে) ঢাকা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ১১ এপ্রিল থেকে ফরম জমা দিতে হবে।