চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে সাত মহিলা পুলিশ আহত হয়েছেন। তাঁরা ওই পিকআপযোগে দামপাড়া থেকে হালিশহরে যাচ্ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন ঝর্না, লসে থুই, কাউছার, খদিজা, রোকসানা, মেহরাজ ও মিলি। তাঁদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য দুজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।