সংক্ষেপ

পিঠা উৎসব

ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ইউএনও শাকিল আহমেদ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াসমিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, কৃষক লীগের নেতা জাহিদ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি