লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে পিঠা উৎসব হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ মোহাম্মদ নোমান। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এ বি এম জিলানীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রামগতি আ স ম আবদুর রব কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার, মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।