পিরোজপুর সদর উপজেলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমরান শেখ নামের ছাত্রলীগের এক কর্মীকে গুরুতর জখম করেছে। গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চা খাওয়াকে কেন্দ্র করে এমরানের (২২) সঙ্গে প্রতিবেশী শুভ কািজর মারামারি হয়। এ ঘটনায় গত শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সালিস হওয়ার কথা ছিল৷ সকাল সাড়ে নয়টার দিকে এমরান তাঁর বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। এ সময় শুভর নেতৃত্বে কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন৷ এতে এমরানের বাঁ হাত ও পায়ের রগ কেটে যায়৷ গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়৷ পরে তাঁকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতাল সূত্র জানিয়েছে, এমরান আশঙ্কামুক্ত৷
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এমরানের একটি হাত ও একটি পায়ের রগ কেটে গেছে৷