পিস্তল ও মোটরসাইকেল ছিনতাই

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় খেজুর এলাকার মো. সুমন নামের এক সিমেন্ট ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল, পাঁচটি গুলি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মাওয়া মহাসড়কের বাঘৈর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।