রংপুরের পীরগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক মারা গেছেন। তাঁর হলেন উপজেলার সদর ইউনিয়নের আরিজপুর গ্রামের তোফা মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও একই এলাকার আবদুল মতিনের ছেলে আবদুর রজ্জাক (৩০)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে খেতে আমনের চারা রোপণ করছিলেন দুই চাচাতো ভাই সুমন ও রজ্জাক। এ সময় বজ্রপাতে তাঁদের দুজনের শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।