সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হলিদাকান্দা গ্রাম থেকে সালেকপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পুনর্নির্মাণকাজ গতকাল রোববার শুরু করেছে গ্রামবাসী। বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সৌহার্দ্য টু কর্মসূচির উদ্যোগে হলিদাকান্দা ও সালেকপুর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ এ কাজে অংশ নেন। কাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ কাজ চলবে। পুনর্নির্মাণকাজ শুরুর সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী।