বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন–পরবর্তী পুনর্মিলনী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের প্রেসক্লাব মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমদ ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রইসুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার নেতা নুরজাহান বেগম, শেখ ফয়সল আহমদ, শাহাদুজ্জামান, আসাদ মনি প্রমুখ। ৩ ও ৪ ফেব্রুয়ারি জেলা ছাত্র ইউনিয়নের ২৩তম জেলা সম্মেলন হয়। সুনামগঞ্জ অফিস