পুনর্মিলনী

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়ার অধিবাসীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জুম্মাপাড়ার এপি সিনিয়র মাদ্রাসা মাঠে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জুম্মাপাড়ার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়েদুজ্জামান, শিক্ষাবিদ আবু আইয়ুব প্রধান, চিকিৎসক মুসা আলী ও গোলাম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ। এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।