পুরস্কার পেলেন মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন
মুনতাসীর মামুন

লেখক-ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ভারতের পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন। গত শনিবার সাহিত্য পরিষদের ১২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। বাংলা ভাষায় সাংস্কৃতিক ইতিহাস চর্চার জন্য মুনতাসীর মামুনকে দেওয়া হয় সাহিত্য পরিষদের ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক স্বপন বসু। তাঁকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। তাঁর সম্মানে মানপত্র পাঠ করেন প্রবীর কুমার বৈদ্য।