কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০১৬ সালের এসএসসির কৃতী শিক্ষার্থীদের জমিয়ত আলী-সবুরন্ নেসা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জমিয়ত আলী স্মৃতি সংসদ এক অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে ৫৩ হাজার টাকাসহ ছেলেদের জমিয়ত আলী প্রশংসাপত্র ও মেয়েদের সবুরন্ নেসা প্রশংসাপত্র দেওয়া হয়।