পুশব্যাক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিন ভারতীয় নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিএসএফের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মামলা ছিল। পুশব্যাক হওয়া ভারতীয়রা হলেন পশ্চিম ত্রিপুরার আমতলি থানার বেলাব গ্রামের অমৃত রৌদ্র পাল সিদাই মোহনপুর থানার ফকিরমোড়া গ্রামের ননী গোপাল পাল ও বিশালগড় থানার নারাউড়া গ্রামের আবদুর রহিম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি