পুরান ঢাকার লালবাগের জগন্নাথ সাহা সড়কের পুষ্প সাহা পুকুর দখলমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পুকুরটি পরিদর্শনে গিয়ে সংগঠনটি এ দাবি জানায়।
এ সময় বাপার নেতারা বলেন, দেশের ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। এ জন্য পুরান ঢাকার সচেতন নাগরিকদেরই প্রথমে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তাঁরা অবিলম্বে পুকুর থেকে বাড়িঘর, আবর্জনা সরিয়ে নেওয়ার ও পুকুরটি পুনঃ খননের ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷