পূর্ণাঙ্গ নারীনীতির দাবি

নারী উন্নয়ন নীতিমালা, ২০১১ ঘোষণা করায় সরকারকে স্বাগত জানিয়েছে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)। তবে এফএনবি মনে করে, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় বর্তমান নারী নীতিমালা যথেষ্ট নয়। তাই সংগঠনটি নারীদের সুরক্ষা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নারী নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এফএনবি গত বুধবার এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তি।