কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি মৎস্যঘেরের তিন পাহারাদারকে পিটিয়ে আহত করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার ভোরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার ছাবের সওদাগরের মৎস্যঘেরে সোমবার ভোরে ৮-১০ জন দুর্বৃত্ত হামলা চালায়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।