পেখম মেলে ময়ূরের নাচন

সিলেটের টিলাগড় এলাকায় প্রাণী সংরক্ষণকেন্দ্রে সব মিলিয়ে ময়ূর-ময়ূরী আছে ১০টি। ময়ূর Phasianidae (ফ্যাজিয়ানিডি) পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি। ময়ূরের নাচ কিংবা পেখম মেলার দৃশ্য মুগ্ধ করে যে কাউকে। মনের আনন্দে কিংবা ময়ূরীকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর এভাবেই পেখম মেলে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা ময়ূরের পেখম মেলার দৃশ্য দেখতে অপেক্ষা করেন। ময়ূরের পেখম মেলার দৃশ্য ১ এপ্রিল ধরা পড়ে প্রথম আলোর ক্যামেরায়। টিলাগড় প্রাণী সংরক্ষণকেন্দ্রে গেলেই খাঁচায় দেখা মেলবে ময়ূরের এমন বাহারি নাচন।

পেখম মেলেছে ময়ূর।
পেখম মেলেছে ময়ূর।
প্রাণী সংরক্ষণকেন্দ্রে ময়ূর-ময়ূরী আছে ১০টি।
পেখম মেলে ময়ূরের নাচন দেখতে অনেকেই ভিড় করেন।
ময়ূর পেখম মেলে নাচে। তবে ময়ূরী এমন করে না।
মনের আনন্দ কিংবা ময়ূরীকে আকৃষ্ট করতে পেখম মেলে ময়ূর।
ময়ূরের নীল রংটা এত সুন্দর যে এই রংটাকে ডাকা হয় ময়ূরকণ্ঠী নীল নামে।
ঘণ্টার পর ঘণ্টা ময়ূরের পেখম মেলার দৃশ্য দেখতে অপেক্ষা করেন অনেকে।