সংক্ষেপ

পোনা অবমুক্ত

টাঙ্গাইলে গতকাল রোববার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সখীপুর আবাসিক মহিলা কলেজের পুকুরে ৪০ কেজি পোনা ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। এরপর উপজেলার আরও দুটি বিল, একটি খাল ও পাঁচটি পুকুরে ৩৮০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ ও রেনুবর রহমান উপস্থিত ছিলেন।