পোনা অবমুক্ত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখালীয়া নদীর কাওয়াদীঘি হাওর অংশে ৬৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে রুই, মৃগেল ও কাতলা মাছের এসব পোনা ছাড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শফিক-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিবুর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাস, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কহিদুর রহমান সিদ্দিকী, আবদুল হাকিম প্রমুখ।