সংক্ষেপ

পোনা অবমুক্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পোনা অবমুক্ত করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙা বিলে ৮০০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।