বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম আইন সংস্কারের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে পোশাক খাতে ট্রেড ইউনিয়ন গঠন ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) শ্রমিক অধিকার উন্নয়নের জোর দেওয়া হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকে রানা প্লাজা ধস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷ বৈঠকের পরে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ক্যারল ডি গুশ বাংলাদেশের পোশাক খাতে শ্রম আইন সংস্কারের তাগিদ দেন৷ সূত্র: ইইউর ওয়েবসাইট।