সংক্ষেপ

পোনা অবমুক্ত

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের মাছুয়াখালীতে মুক্ত জলাশয়ে ৬৭৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মৎস্য বিভাগ এ পোনা অবমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন সাভার মৎস্য একাডেমির পরিচালক আমিনুল ইসলাম, সদর উপজেলার ইউএনও মো. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান প্রমুখ। এ ছাড়া গত সোমবার সদর উপজেলার বড় হাওরে ৪১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।