মৎস্য বিভাগের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে গতকাল শুক্রবার বিভিন্ন প্রজাতির ৩৬৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে হাকালুকির নাগুয়া-ধলিয়া বিলে পোনা অবমুক্ত করেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ্ প্রমুখ।