পোনা আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার থেকে গত মঙ্গলবার মধ্যরাতে ১৭টি ড্রাম ভর্তি কই মাছের পোনাসহ দুটি মিনি ট্রাক আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পোনাগুলো আটক করেন। এর আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সবিজুর রহমান জানান, ভারতে পাচার করতেই পোনাগুলো বাজারে জড়ো করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।