রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থীকে গতকাল রোববার বিনা মূল্যে পোশাক ও বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।