দীর্ঘ নয় বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে পাবনার বেড়া পৌরসভার সীমানাসংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঁথিয়া উপজেলার করমজা হাট, আমাইকোলা, দত্তকান্দি ও করমজা নিশিবাড়ীকে বেড়া পৌরসভার অংশ বলে রায় দিয়েছেন। এ খবর পৌঁছার পর এলাকায় আনন্দের বন্যা বইছে। হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, রায় শোনার পর লোকজন মিষ্টি কিনতে দোকানে ছুটে আসেন।