নড়াইলে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নড়াইল ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি) নামে একটি সংগঠন হয়েছে। গত বৃহস্পতিবার সমাজসেবা কর্মকর্তাদের উপস্থিতিতে সংগঠনের সাত সদস্যের একটি কমিটি হয়।
দুই বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি মাহাবুব আলম ফকির, সহসভাপতি আবদুর রশিদ বেগ, অর্থসচিব বাসন্তী মল্লিক এবং সদস্য হয়েছেন এলমা খানম, মিন্টু কাজী, রিনা খানম ও আবদুল মান্নান শিকদার। নড়াইল শহরের দুর্গাপুরে ডিপিওডি কার্যালয়ে এ কমিটি হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার উপস্থিত ছিলেন।