সংক্ষেপ

প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক হাজার প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, ত্রাণ ও দুর্যোগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিবন্ধীদের এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।