সংক্ষেপ

প্রতিবাদ

পাবনার ঈশ্বরদী বাজারে এক রাতে আট দোকানে চুরির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বণিক সমিতির দুর্বল ব্যবস্থাপনায় বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। গত বুধবার রাতে বাজারের মনির প্লাজার আটটি দোকানের দরজার তালা ও শাটার ভেঙে টাকাসহ মালামাল চুরি হয়। বিক্ষোভ চলাকালে বাজারের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী লিয়াকুব হোসেন বলেন, ‘বাজারে চুরির কারণে আমরা শঙ্কিত। শিল্প ও বণিক সমিতিকে এ ব্যাপারে তৎপর না হলে ব্যবসায়ীরা আন্দোলন শুরু করবেন।’ ­