সংক্ষেপ

প্রতিবাদ

দীপ্ত টেলিভিশনের দুই সংবাদকর্মীসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরের রিপোর্টার্স ইউনিটির সামনে বরিশালের সচেতন সাংবাদিক মহলের ব্যানারে এ কর্মসূচি হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুল আহসান, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান বিধান সরকার। বক্তারা বলেন, চট্টগ্রামে ভূমিদস্যুদের বিরুদ্ধে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে হুমকি ও হামলার শিকার হন দুই সংবাদকর্মীসহ চারজন।