‘তদন্ত করতে এসে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গেই ভূরিভোজ’ শিরোনামে ১৪ জুলাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গতকাল শনিবার দপ্তরের উপপ্রকল্প পরিচালকের (সেতু/কালভার্ট প্রকল্প ও আহ্বায়ক, তদন্ত কমিটি) সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত দল উপবিভাগীয় প্রকৌশলী মো. জহিরুল ইসলামের (পটুয়াখালীর বাউফল উপজেলা) কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে আবদুল ওয়াজেদ হাউসে ঈদ-পরবর্তী পারিবারিক অনুষ্ঠানে দুপুরের খাবার খান। ঠিকাদারেরা এ ভোজের আয়োজন করেননি।
প্রতিবেদকের বক্তব্য: অভিযোগ তদন্ত করতে আসা দলটির সদস্যরা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা, সংশ্লিষ্ট ঠিকাদারসহ দেড় শতাধিক মানুষ ভূরিভোজে অংশ নেন। ঠিকাদারেরা চাঁদা তুলে এ ভূরিভোজের আয়োজন করেন। এ-সংক্রান্ত তথ্য ও ভূরিভোজে ঠিকাদারদের অংশগ্রহণের ছবি প্রথম আলোর কাছে আছে।