গতকাল সোমবার প্রথম আলোর ২১ পৃষ্ঠায় প্রকাশিত ‘এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক কলিম মোহাম্মদ মোর্শেদ। গতকাল তিনি বলেন, যৌন হয়রানি ও কোচিং-বাণিজ্য-সম্পর্কিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল তাঁর পদমর্যাদায় ঈর্ষান্বিত হয়ে তথাকথিত অভিভাবকদের মাধ্যমে এমন বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। বিজ্ঞপ্তি