পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধীদের সঙ্গে বৈঠক করার অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে দীপংকর তালুকদারের অপসারণ দাবি করেছে জনসংহতি সমিতি। বাঘাইছড়িতে আদিবাসীদের ওপর বাঙালিদের হামলা ও ভূমি জবরদখলের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এদিকে বাঙালি ছাত্রদের মারধর ও খাগড়াছড়ি যেতে বাধা দেওয়ার অভিযোগ করে এর প্রতিবাদে আজ মঙ্গলবার বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক অবরোধের ডাক দিয়েছে বাঙালিদের দুটি ছাত্রসংগঠন।