মানিকগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে প্রথম অধিবেশনে সাবিস মিলনায়তনে আসতে শুরু করেন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীরা। বিকেলে সাবিস মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (ডিবিবিএল) পরিচালক আবদুস সালাম। এ সময় বক্তব্য দেন সাবিসের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, কোষাধ্যক্ষ কামার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি