প্রতিষ্ঠাবার্ষিকী

উৎসবমুখর পরিবেশে গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য আবদুল হাকিম সরকার। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহ-উপাচার্য মো. শাহিনুর রহমান। সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য ও সহ-উপাচার্য। শোভাযাত্রা শেষে প্রশাসন ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।