সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবিগঞ্জসহ প্রতি জেলায় ভূমি জরিপ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানিয়েছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতির এক সভায় এ দাবি জানানো হয়।সিলেট বিভাগের চারটি জেলার মামলা পরিচালনার জন্য কেবল সিলেট সদরে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।