ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে গতকাল শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১টায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৬ মে এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. রায়হান উদ্দিন মিয়া ‘নারকেলগাছ’ ও বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আসাদুজ্জামান ‘জগ’ প্রতীক পেয়েছেন। রায়হান উদ্দিন মিয়া নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি। আসাদুজ্জামান যুবদলের নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।