হরতাল চলাকালে কর্তব্যস্থলে না থাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ নির্দেশ দেন। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন এসআই নাসির উদ্দিন, এএসআই শাফিউল আলম, কনস্টেবল বাদশা মিয়া, মামুন মিয়া ও আবুল কালাম। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বুধবার বিকেলে শহরের কালীরবাজার এলাকায় জামায়াত-শিবিরের ক্যাডাররা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হরতাল শুরুর পরপরই সেখানে ডিবির পাঁচ সদস্যের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কর্তব্যস্থলে উপস্থিত ছিলেন না। নারায়ণগঞ্জ প্রতিনিধি