দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম ও মকবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবু তাহের কারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়৷ উপজেলা পরিষদ নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগে ১৫ মার্চ তাঁদের বহিষ্কার করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি